শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরে পৃথক অ*গ্নি*কা*ণ্ডে প্রায় ৪০টি দোকান ভস্মীভূত

এস এম মুর্শিদ, পিরোজপুর: পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে ৪০ টির বেশি দোকানঘর ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে জেলার নেছারাবাদ উপজেলার মিয়ারহাটে এবং সোমবার রাত সোয়া এগারটার দিকে সদর উপজেলা পাঁচপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে পাঁচপাড়া বাজারে মুদি, মনোহরদী, স্বর্ণ ও বইয়ের সহ ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ ইচ্ছাকৃতভাবেই কেউ দোকান ঘরগুলোতে আগুন দিয়েছে।
এছাড়া পার্শ্ববর্তী নাজিরপুর ফায়ার স্টেশনে তাৎক্ষণিক খবর জানালেও, সময় মত সেখানে যায়নি ফায়ার সার্ভিসের লোকজন।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অন্যদিকে সকাল ৬টার দিকে মিয়ারহাটে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ধরনের ৩০টির অধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত উপ-পরিচালকের দায়িত্বে থাকা যুগল বিশ্বাস জানান, পিরোজপুর, কাউখালি, নেছারাবাদ, বানারীপাড়া ও বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে নেছারাদের আগুন নিয়ন্ত্রনে আনে।

এ সময় তিনি বলেন, পিরোজপুর সদরের পাঁচ পাড়ায় অগ্নিককান্ডে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে নেছারাবাদের অগ্নিকান্ডের খয়ক্ষতি নিরুপণ চলছে। নেছারাবাদের ব্যবসায়ী আসাদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে সদর উপজেলা পাঁচপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এ ভুক্তভোগীদের অভিযোগ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…