শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবিক কাজের স্বাক্ষর রাখলেন কলারোয়ার ইউএনও জহুরুল ইসলাম

এবার মানবিক কাজের স্বাক্ষর রাখলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।

একটি ভবনের তিন তলার বাইরের সানসেটের কার্নিশে আটকে থাকা বিড়াল ছানা দেখতে পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে টিমকে ডেকে বিড়ালছানাকে উদ্ধার করলেন তিনি।

ঘটনাটি সোমবার (২৪ ফেব্রæয়ারি) বেলা দুইটার দিকের।

জানা গেছে, মধ্যাহ্ন ভোজের বিরতিতে ইউএনও জহুরুল ইসলাম অফিস থেকে উপজেলা চত্বরের সরকারি বাসভবনে যাচ্ছিলেন। এ সময় তিনি সরকারি কোয়ার্টারের পিছনে ব্যক্তি মালিকানাধীন একটি বহুতল ভবনের তিন তলার বাইরের কার্নিশে অরক্ষিত ও বিপদজনক অবস্থায় একটি বিড়াল ছানাকে দেখতে পান। যে কোন মুহূর্তে বিড়ালটি উপর থেকে নিচে পড়লে মৃত্যু হতে পারে এমন আশঙ্কায় তিনি তাৎক্ষণিক ফায়ার সার্ভিস টিমকে খবর দেন। ততক্ষণে দূর থেকে বিড়ালটি যাতে নিচে লাফ দিতে না পারে সেজন্য বিড়ালের সাথে কথা বলতে থাকেন। ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে ইউএনও’র উপস্থিতিতে মই ও ভবন বেয়ে উপরে উঠে তিন তলার বাইরের কার্নিশ থেকে বিড়াালছানাটিকে উদ্ধার করেন।

এ ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত ইউএনও জহুরুল ইসলাম নিজেই উদ্ধারকাজ তত্বাবধায়ন করেন।
তিনি জানান- ‘অসাবধানতায় বিড়ালটি উপর থেকে পড়ে গেলে মৃত্যু হতে পারতো।’

ইউএনও জহুরুল ইসলামের মানবিক এ কাজের দৃশ্য দেখে সেখানে উপস্থিত বহু মানুষ তার প্রশংসা করে বলেন- এমন জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা থাকলে যে কোন এলাকারই উপকার হয়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ