শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রেন স্ট্রোকে আক্রান্ত ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রশিদ কচি : সুস্থতা কামনা

কামরুল হাসান : কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান প্রয়াত মফেজ উদ্দিন বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র বি এম আব্দুর রশিদ কচি(৭৬) গত শনিবার রাতে আকস্মিক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

সাদামনের মানুষ আব্দুর রশিদ কচি কলারোয়ার ঐতিহ্যবাহী ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব এবং কলারোয়া বিএনপির সাবেক সহ সভাপতি।

বিএম আব্দুর রশিদ কচি বিশেষজ্ঞ চিকিৎসক এঁর তত্ত্বাবধানে সিবি হাসপাতালে ভর্তি থাকায় ডাক্তারের সাথে চিকিৎসা সেবা বিষয়ে পরামর্শ করতে মঙ্গলবার রাতে হাসপাতালে যান তাঁর ছোট ভাই কলারোয়া সরকারি কলেজের সাবেক জিএস বিএনপি নেতা এম এ রব শাহিন, ভগ্নিপতি উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা শেখ আব্দুল কাদের বাচ্চু, ভগ্নিপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ জাকারিয়া বুলু, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি।

এদিকে, পরিবারের সিদ্ধান্তে বুধবার দুপুরে তাঁকে সিবি হাসপাতাল থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল আছে। পরিবারের পক্ষ থেকে বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব বিএম আব্দুর রশিদ কচির সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। হাসপাতালে বিএম আব্দুর রশিদ কচির সার্বিক দেখভাল করছেন তাঁর কন্যা জিনিয়া ও তাঁর জামাতাসহ পরিবারের সকলে।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন