বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার নিজামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

হুমায়ন কবির মিরাজ, শার্শা (যশোর): “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের প্রকৃত রূপকার। তিনি দেশের জনগণকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনের রূপরেখা দিয়েছেন। তাঁর আদর্শেই এই দেশে আবার সুশাসন, ন্যায়বিচার ও ভোটাধিকার ফিরবে।” — এমন মন্তব্য করে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেছেন, “আজ দেশের জনগণ আবার সেই নেতৃত্বের জন্য তাকিয়ে আছে।”

মঙ্গলবার বিকেলে যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবুল হাসান জহির আরও বলেন, “বর্তমান কর্তৃত্ববাদী সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করে দেশের রাজনীতিকে ভয়ের সংস্কৃতিতে ঠেলে দিয়েছে। শহীদ জিয়ার মত সাহসী নেতার আদর্শেই আমরা আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। বিএনপি আজ সেই লড়াইয়ের নেতৃত্বে রয়েছে।”

তিনি বলেন, “আমরা এই মৃত্যুবার্ষিকীকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখব না। জনগণের মাঝে শহীদ জিয়ার বীরত্বগাথা ও উন্নয়ন দর্শন পৌঁছে দিতে হবে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে দলের সম্পর্ককে আরও মজবুত করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তার ও আহম্মদ আলী শাহিন, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুলফিকার আলী জুলু, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আখতার, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

সভায় জানানো হয়, ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজামপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ভাষণ প্রচার করা হবে।

উপস্থিত ছিলেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সাবেক সম্পাদক শহিদুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী, নাভারণ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসী উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার