বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জামায়াতের যুব বিভাগের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক দিনব্যাপী কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব বিভাগের দায়িত্বশীল ও কর্মীদের অংশগ্রহণে দিনভর এ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মুহিত মুন্না।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক।

তিনি বলেন, “যুব সমাজই একটি জাতির চালিকাশক্তি। তাদেরকে সঠিক আদর্শ, নীতি ও মূল্যবোধে গড়ে তুলতে পারলেই ভবিষ্যতের বাংলাদেশ হবে সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই তরুণদের মাঝে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে নৈতিক ও আদর্শিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ নেতৃত্ব যুব সমাজের হাতে। তাদের আদর্শিক ভিত্তি যত শক্ত হবে, সমাজ তত উন্নত হবে।”

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা সদস্য, সাবেক ছাত্রনেতা, উপজেলা জামায়াতের আমীর এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুর রহমান। তিনি বলেন, “তরুণ কর্মীদের শুধু সংগঠনের কাজ নয়, ব্যক্তিত্ব গঠন, শৃঙ্খলা ও আত্মনির্মাণমূলক চর্চার দিকেও মনোযোগ দিতে হবে।”

বক্তারা তরুণদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান। দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন অধিবেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে আদর্শিক, সাংগঠনিক ও আত্মউন্নয়নমূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে সুন্দরবন সংলগ্ন প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর সক্রিয়বিস্তারিত পড়ুন

  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’