শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

গাজী হাবিব, সাতক্ষীরা: জুলাই শহিদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালনের মধ্য দিয়ে এ আলোচনা সভার শুরু করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ। এসময় ‘জুলাই গণঅভ্যুত্থানের পোস্টকার্ড বিতরন করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, জুলাই যোদ্ধাদের আন্দোলন- সংগ্রাম-আত্মত্যাগ আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ। জুলাই শহীদদের আদর্শেই আমরা সাম্যের, ন্যায়ের এবং বৈষম্যহীন সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণ করতে পারি।

এসময় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, জেলা জামায়াতে আমীর শহিদুল ইসলাম মুকুল, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) মোঃ সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা আহবায়ক আরাফাত হোসেনসহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই দিবস আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা ও অধিকার আদায়ের সংগ্রামে আত্মত্যাগ কখনো বৃথা যায় না।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা