বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্ষোভ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছেন, তার দেশ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের একটি বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এটি হবে ইউরোপের সবচেয়ে প্রভাবশালী কোনো দেশের পক্ষ থেকে এমন প্রথম পদক্ষেপ।

এ পর্যন্ত ১৪২টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের বিরোধিতা করে আসছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলে আখ্যা দিয়ে বলেছেন, এটি হামাসের প্রচারণাকে সহায়তা করে এবং ৭ অক্টোবরের ভুক্তভোগীদের প্রতি অপমান।

ম্যাক্রোঁর ঘোষণায় ইসরায়েল কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এটি সন্ত্রাসবাদের জন্য পুরস্কার এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করে।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত গাজা যেভাবে ইরানের প্রক্সি হয়ে উঠেছে, তেমনি আরও একটি ইরান-সমর্থিত ঘাঁটি তৈরি হওয়ার ঝুঁকি তৈরি করছে, যা ইসরায়েলকে ধ্বংস করার জন্য ব্যবহৃত হতে পারে।

প্যালেস্টাইন অথরিটির শীর্ষ কর্মকর্তা হুসেইন আল-শেইখ এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের প্রতি ফ্রান্সের অঙ্গীকার ও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকারের প্রতি সমর্থনের প্রতিফলন।

হামাস এই ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেছে, এটি নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

হামাস আরও আহ্বান জানিয়েছে, বিশ্বের সব দেশ—বিশেষ করে ইউরোপীয় রাষ্ট্রগুলো যারা এখনো স্বীকৃতি দেয়নি তারা যেন ফ্রান্সের এই সিদ্ধান্ত অনুসরণ করে।

সূত্র: এএফপি

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা