বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিসিডিবি’র প্রশিক্ষণে যুব ও ওস্তাদগনের পরিচিতি সভা

‘কারিগরি পরিশিক্ষণ গ্রহণ করি, বেকারক্তমুক্ত সমাজ গড়ি’- শীর্ষক স্লোগানে কলারোয়ায় প্রশিক্ষণ নেয়া ও দেয়া যুব ও ওস্তাদগনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কার্ক ইন এক্টি’র অর্থায়নে ও সিসিডিবি সাতক্ষীরার বাস্তবায়নে প্রকল্পের তৃতীয় বর্ষের যুব ও ওস্তাদগনের পরিচিতি সভা সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) কলারোয়া পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।
তিনি বলেন, দেশের মূল চালিকাশক্তি যুব সমাজ। যুবকদের যেকোনো সুবিধা অসুবিধায় আমার দরজা সবসময় খোলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, কলারোয়া পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম ও সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সিসিডিবি’র প্রজেক্ট ম্যানেজার পার্থ প্রতিম সেন, টেকনিক্যাল অফিসার ইকরামুল কবির, রিচার্ড অধিকারী, সুদিপ্ত বিশ্বাস, রিপন বাড়ৈসহ প্রশিক্ষণ গ্রহণ ও প্রদানকারীরা।
বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি সাতক্ষীরার উদ্যোগে যুব প্রজেক্টের আওতায় বেকার যুবদের মোবাইল সার্ভিসিং, ইলেকট্রনিক্স, মোটরগাড়ি সার্ভিসিং, মোটরসাইকেল সার্ভিসিং, দর্জি, বিউট পার্লার, ফার্নিচার, ওয়েল্ডিংসহ ৯টি ট্রেডে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকরা জানান- কাজের মাধ্যমে প্রশিক্ষণ, বেকারমুক্ত জীবন প্রতিষ্ঠা, ভালো মানের সেবা, গুনগত মানোন্নয়ন ও একটা কাজের সাথে বহু কিছু শিখানো হয়। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় ৮০ জন উপকারভোগী বেকার যুবরা বিভিন্ন ট্রেডে কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়