সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মহিলা দলের কার্যক্রম গতিশীল করতে একাধিক সভা অনুষ্ঠিত

কামরুল হাসান।। কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশনায় কলারোয়ায় মহিলা দলের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একাধিক ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জয়নগর ইউনিয়ন পরিষদে সাতক্ষীরা জেলা বিএনপির সদস‍্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লার নেতৃত্বে ১নং জয়নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এম এ রব শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা: আব্দুল মজিদ সাংগঠনিক সম্পাদক মো: সিদ্দিকুর রহমান সিদ্দিক, ১২নং যুগিখালি ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলু রহমান মোল্লা, কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি মো: শাহাজালাল আহমেদ সাজুসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুরূপভাবে সোমবার সন্ধ্যার পরে ২নং জালালাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সিংহলাল বাজারের দলীয় কার্যালয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আপেল, সাংগঠনিক সম্পাদক শফিউল আজমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসব সভায় জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত ও দলীয় কার্যক্রম গতিশীল করতে নানামুখী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল