বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে ধুলিহর সেমিফাইনালে উন্নীত

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে ধুলিহর সুপারস্টার যুব সংঘ সেমিফাইনালে উন্নীত হয়েছে। সোমবার (৬অক্টোবর) বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত কলারোয়া পাবলিক ইনস্টিটিউট (কপাই) আয়োজিত এই টু্র্নামেন্টের প্রথম পর্বের দ্বিতীয় খেলায় পরস্পরের মুখোমুখি হয় চৌগাছা মামুন একাডেমি ও ধুলিহর সুপারস্টার যুব সংঘ, সাতক্ষীরা।

বিপুল দর্শক সমাগমে প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয় ধুলিহর সুপারস্টার যুব সংঘ। খেলার দ্বিতীয়ার্ধ্বে ধুলিহরের আতিক জয়সূচক একমাত্র গোলটি করেন। খেলার শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে খেলায় সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় চৌগাছা মামুন একাডেমির।খেলার সেরা খেলোয়াড় বিবেচিত হন ধুলিহরের হৃদয়।

খেলাটি পরিচালনা করেন রেফারি মেহেদি হাসান ইমন। সহকারী ছিলেন মাসুদ পারভেজ মিলন ও কামরুজ্জামান বাবু। খেলার শুরু থেকে খেলা উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির মুখপাত্র রইছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট(কপাই) সভাপতি অ্যাড. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, কেএম আশরাফুজ্জামান পলাশ, টুর্নামেন্ট সংগঠক মমতাজুল ইসলাম চন্দন, বিএনপি নেতা সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, রমজান আহমেদ, প্রভাষক খান মোহাম্মদ মহিতুল ইসলাম শাকিক, আরিফুজ্জামান কাঁকন, আবু জাফর, সাংবাদিক এমএ সাজেদ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কাজী সিরাজ, সানবিম করিম সিয়াম, সাজেদুল করিম তপু প্রমুখ। খেলার ধারাভাষ্যে ছিলেন শেখ শাহাজাহান আলি শাহিন, মীর রফিকুল ইসলাম ও মাস্টার ওলিউল ইসলাম।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব তাহের মোল্লা জানান, আগামী ৮ অক্টোবর, বুধবার বিকেল ৩টায় টুর্নামেন্টের তৃতীয় খেলায় পরস্পরের মোকাবিলা করবে শ্যামনগর ফুটবল একাদশ ও ইয়ামিন স্পোর্টিং ক্লাব, খাজুরা, যশোর।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান