সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা


নিজস্ব প্রতিনিধি : একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার আয়োজনে সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সাইদুর রহমান মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতীক কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম, প্রবীণ দিবস উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সুশান্ত কুমার ঘোষ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরা সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।
আলোচনা সভা পূর্বে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে এ সময় প্রশাসনিক কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও জেলার প্রবীণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ রোকনূজ্জামান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন


