শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ওয়ারেন্ট ভুক্ত চিহ্নিত মাদক সম্রাট জাহান গ্রেফতার

মোঃ শাহারুল ইসলাম রাজ : যশোরের শার্শায় ওয়ারেন্ট ভুক্ত চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামি জাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ শে অক্টোবর) রাতে শার্শা উপজেলার পশ্চিম কোটা এলাকা থেকে তাকে গ্রেফতার হরা হয়। সে ৭ নং কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের মৃত হজরত আলী সরদারের ছেলে।

পুলিশ জানায়, জাহান আলী একটি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পালাতক আসামী। তাকে গ্রেফতারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত ছিল। কিন্তু সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন সময়’ বিভিন্ন জায়গায় অবস্থান করছিলো। অবশেষে গতকাল বৃহস্পতিবার রাতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই গুরা চাঁদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম জাহান আলীকে গ্রেফতার করতে সক্ষম হন। তার নামে একধীক মাদক মামলা আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহান আলী একজন তালিকাভুক্ত চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন বিভিন্ন জায়গা থেকে ভয়ানক মাদক “ইয়াবা ট্যাবলেট” কিনে এনে পাইকারি এবং খুচরা বিক্রয় করে। যে কারণে পশ্চিম কোটা, ধান্যতারা, পূর্বকোটা, শিংগা, রাড়িপুকুর, শংকরপুর, কিসমত ইশপুর, ইলিশপুর, বাগুড়ীসহ অত্র এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ও যুবসমাজ মরণব্যাধি মাদক সেবনে জড়িয়ে পড়েছে। এতে করে ঐসব এলাকায় যুবসমাজ ব্যাপক হারে ধ্বংস হচ্ছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, জাহান আলীর নামে একটি মাদক মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করলে’ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই রকম সংবাদ সমূহ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বাগআঁচড়ায় যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েবিস্তারিত পড়ুন

নৈরাজ্য ও অগ্নি/সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : আবুল হাসান জহির

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতারবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন

শার্শার কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা বরদাশত করা হবেবিস্তারিত পড়ুন

  • শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ