শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টেকসই বেড়িবাঁধসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় নারীদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিবেদক।। নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ সাত দফা দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে দুই শতাধিক নারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে প্রতাপনগর জলবায়ু পরিবর্তন পরিবর্তন স্থানচ্যুত এবং সুরক্ষার অধিকারের অন্তর্ভুক্তির আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে দাবিগুলো হচ্ছে, জলবায়ু-অভিবাসিত পরিবারগুলোর তালিকা প্রনয়ন করে সরকারী সহায়তার আওতায় আনা।
তাদের জন্য নিরাপদ আবাসন, কর্মসংস্থান ও আয় বৃদ্ধি মূলক প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ ও আর্থিক সহায়তা প্রদান।
সামাজিক সুরক্ষা কর্মসূচী (ভিজিডি, ভিজিএফ, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা, বয়স্ক ভাতা ইত্যাদি) প্রদানে অগ্রাধিকার নিশ্চিত করা। অভ্যন্তরীন অভিবাসিদের পুনবাসনের জন্য টেকসই পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন। নদীভাঙ্গন রোধে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ শ্লোগান। সুপেয় পানি প্রাপ্তি, স্বাস্থ্যসেবা ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিতকরণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় পর্যায়ে সচেতনমূলক কার্যক্রম বৃদ্ধি

প্রতাপনগর এলাকার নিলুফা খাতুন, আবু মুসা, রহিমা খাতুন ও ফাতেমা খাতুন বলেন, আশাশুনি উপজেলাটি অধিক দুর্যোগ প্রবণ এলাকা। এ উপজেলার দক্ষিণ অঞ্চলের সর্বশেষ সীমান্তে প্রতাপনগর ইউনিয়ন সুন্দরবনের খুব কাছে অবস্থিত। বিগত বছরগুলিতে আমরা বিভিন্ন ধরণের বড় বড় দুর্যোগ মোকাবেলা করেছি। যেমন-আইলা, সিডর, বুলবুল, আম্ফান, ফনি, ইয়াস ও সম্প্রতিক রেমাল ঘূর্ণিঝড়। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে এই অঞ্চলে প্রতি বছর বিভিন্ন ধরণের দুর্যোগ ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনগোষ্ঠি ব্যাপক ভাবে ক্ষতিগ্রন্থ হচ্ছে। লবনাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙ্গনের কারণে অনেক পরিবার তাদের বসতভিটা হারিয়ে শহরের বিভিন্ন বস্তি ও অভ্যন্তরীন অভিবাসনে বাধ্য হচ্ছে। এ সকল স্থানান্তরিত জনগোষ্ঠির জীবিকা, আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে।

এছাড়া ক্ষতিগ্রস্ত মীর আবু বকর বলেন, প্রাকৃতিক দুর্যোগে প্রতাপনগর এর মানুষ বাস্তুতচিত্ত হয়ে শহরের চলে যায়। শহরে গিয়ে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা না হলে পুনরায় তাদের গ্রামের ফিরতে হয়। সেখানে এসে পুনরায় ঘরবাড়ি শুরু করার পূর্বেই আবারো বন্যা জলেশ্বর শুরু হয়। একের পর এক বন্যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকার সর্বসাধারণের দাবী দ্রুত একটি টেকসই বেড়িবাঁধ।

মানববন্ধন কর্মসূচিতে নদী ভাঙ্গন কবলিত প্রতাপনগর ইউনিয়নের সর্বস্তরে মানুষের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রতাপনগর এর দুর্দশার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত নিলুফা খাতুন, আবু মুসা, রহিমা খাতুন, ফাতেমা খাতুন, সাংবাদিক মীর আবু বকর, অঞ্জলি বিশ্বাস, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার প্রোগ্রাম অফিসার ডাঃ সুমন কুমার মালাকার প্রমুখ।

শেষে সাত দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন