বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডি.বি হাইস্কুলের পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতি-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের মুহাম্মাদ হোসেন মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“পরীক্ষায় ভালো ফলাফল মানেই সফলতা এবং ভালো জীবন। তোমাদের এই ফলাফল শুধু তোমাদের মেধার প্রতিফলন নয়, বরং কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অগ্রগতির একটি চিহ্ন। তবে মনে রাখতে হবে, পরীক্ষার ফলাফল জীবনের চূড়ান্ত সফলতার মাপকাঠি নয়। এটি একটি ধাপ, যা তোমাদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে। একটু চেষ্টা করলে ও কিছু বিষয় মেনে চললে নিজেকে একজন ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “সুশিক্ষাই একটি জাতির মেরুদন্ড। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।” তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস বিভাগীয় প্রধান প্রভাষক শেখ আব্দুল ওয়াদুদ, বিবিকে আল মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি প্রভাষক আব্দুল ওহাব আজাদ, পিওর ক্রাপ্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবু জাফর মো. সালেহ, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস প্রমুখ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়ারুল ইসলাম জিয়া, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান, শহীদ জিয়া পরিষদের সদর থানার আহবায়ক নুরুল ইসলাম বাবু, আব্দুল আহাদ, মাজেদ সরদার, বদরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, আকলিমা খাতুন, রেহেনা পারভীন, জয়দেব বাছাড়, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক ও আল-মামুন প্রমুখ।

এসময় বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ও কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক মাওলানা মোঃ মহসীন উদ্দিন। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন