বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুগ্ধ সম্প্রসারণ প্রকল্পের কোটি টাকা নয়ছয়!

‎কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক বাস্তবায়নাধিন দূগ্ধ ঘাটতি সম্প্রসারণ প্রকল্পে অনিয়ম অনুসন্ধানে বেরিয়ে এসেছে। কলারোয়া উপজেলাধীন কুশোডাঙ্গা ইউনিয়ানে পারিখুপি গ্রামে কলারোয়া সমবায়ের মাধ্যমে ১০০ জনের ১৬০০০০ টাকা ২ টি গাভী বাছুর কেনা এবং ৪০ হাজার টাকা ঘাসচাষের জন্য ঋণ প্রদান করেন।কিন্তু টাকায় গাভী বাছুর না কিনে কোরবানিতে বিক্রির জন্য ষাঁড় কিনেছেন অনেকে এটা অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এই প্রকল্পে সরকার ২ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে জানা গেছে। অনেকে ৪০হাজার টাকা পাইনি বলে জানা গেছে। জুলাই ২০২৫ ইং তারিখে বড় পরিষরে অনুষ্ঠানে মাধ্যমে চেক হস্তান্তর করা হয।অধিকাংশ সুবিধা ভুগীরা আগে কেনা গরুর রশিদ দেখিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। কেউ টাকা বিনিয়োগ করেছেন অন্য ব্যবসায়। ফলে সমবায় কর্মকর্তাগণ এর জন্য দায়ী বলে অনেকে মনে করেন।
‎কথায় বলে কাজির গরু কাগজ কালমে গোয়ালে নাই।প্রকল্পের টাকা যে কাজে ব্যবহার করার কথা সে কাজে ব্যবহার হয়নি , দুগ্ধ ঘাটতি পুরণ হবে কাগজ কলমে। এ দিকে কলারোয়া সমবায় অফিস ভুক্তভোগীদের কাছ থেকে সার্ভিসচার্জ হিসেবে ৬০০০ হাজার টাকা নিয়েছে বলে জানা গেছে। দুগ্ধ সমবায় সমিতি সাধারণ সম্পাদক গনের নিজে দেড় বছর আগে গরু কিনেছে বলে তিনি জানান।পারিখুপি দুগ্ধ ঘাটতি সমিতির ২৫ সদস্যদের বিষয়ে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, ২১ জন গাভি কেনেননি। বাকি ৪ জন সদস্য বাড়ির ষাড় লালন পালন করে, দুগ্ধ নয়,তবে অধিকাংশ সদস্য টাকা বিনিয়োগ করেছেন অন্য খাতে। সমিতির সদস্য আছিয়া খাতুন জানান আমরা ১ লক্ষ ৬০ হাজার লোন পেয়েছি, কিন্তু এখনো কোন গাভী ক্রয় করা হয়নি । আর একজন সদস্য রাবেয়া খাতুন জানান আমি আগামী সপ্তাহে কিনবো । সমিতির সাধারণ সম্পাদক গনেশ দাদা এবং স্ত্রী বাসন্তি এবং আরও দুই সদস্য ফারজানা নুরুন্নাহার আক্তার লাকী ও মো. নাছির উদ্দিন নতুন ঋণের টাকা বিনিয়োগ করেছেন পুরোনো গরুর খামারে। এতে এগুলো বিক্রি করা হবে কোরবানির পশুর হাটে। এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন ঋণগ্রহীতা ফারজানা।

‎ সমিতির সমন্বয়ক জসিম উদ্দিন মিন্টু বলেন, ‘এই ঋণ বিতরণের জন্য সমিতিতে যাঁদের নাম ছিল, চূড়ান্ত করার দিন তা পাওয়া যায়নি। উপজেলা সমবায় কর্মকর্তা ও কর্মচারীরা তালিকা চূড়ান্ত করেছেন। ওই দিন আমি উপস্থিত হয়ে দেখলাম, রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপস্থিতি। তখন নেতাদের সামনে সাহস করে কোনো কথা বলতে পারিনি। যে কারণে ঋণের টাকা বিতরণে অনিয়ম হয়েছে।’

‎এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা অনিমেশ কুমার দাস বলেন সবাই গাভী গরু কিনেছে আমরা দেখে এসেছি সবই ঠিক আছে। বাছুর গরু কেনার বিষয় জানতে চাইলে তিনি বলেন সবাই কিনেছে। ৬ ০০০ টাকা নিয়েছেন এ বিষয় জানতে তিনি বলেন নিয়ম আছে। এ তিনি আরো বলেন যেসব সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এসেছে, তাঁদের বিষয়ে আমরাও তদন্ত করে দেখছি। কেউ কেউ কোরবানিতে বিক্রির জন্য ষাঁড় কিনেছেন। তদন্তে যাঁদের অনিয়ম যাবে, তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহারকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নাই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম