বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৮নং বিএনপি লাবসা ইউনিয়ন এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে সাতক্ষীরার মিল বাজারে ওয়ার্ড বিএনপির সভাপতি বিশিষ্ট ব‍্যবসায়ী শাহজাহান আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব এবং লাবসা ইউনিয়নের ৭ বারের চেয়ারম্যান আব্দুল আলীম।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, জাতীয়বাদী সাতক্ষীরা আইনজীবী ফোরামের আহবায়ক এডভোকেট আকবর আলী, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ছোট, সোহেল আহমেদ মানিক, বিএনপি নেতা আতিয়ার রহমান, ৮নং বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, এসময় উপস্থিত ছিলেন মেম্বার নজিবুর রহমান টুটুল, আমিনুর রহমান রাজু, রফিকুল ইসলাম বিএনপি নেতা, সাধারণ সম্পাদক ওয়ার্ড বিএনপি মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি।

বক্তাগণ বলেন- তিন তিন বারের প্রধান মন্ত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সহধর্মীনি আজ আমাদের মাঝে নেই কিন্তু উনি বেচে থাকবে কোটি কোটি মানুষের হৃদয়ে। তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং তিনি ইসলাম ধর্মের প্রতি আনুগত্য ছিলেন শুধু তাই নয় আলেমদের সম্মান ও মর্যাদাবান ব‍্যাক্তি ছিলেন তাই আল্লাহ্ বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

অনুষ্ঠান পরিচালনা করেন রফিকুল ইসলাম রফিক এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদ এর পেশ ইমাম ও খতিব ইয়াসিন আরাফাত।

একই রকম সংবাদ সমূহ

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে মৌচাক সাহিত্যবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু