বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার উন্নয়ন চাইলে অবশ্যই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে : আব্দুর রউফ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারী) বিকালে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নওয়াপাড়া ইউনিয়নবাসীর আয়োজনে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল আর উন্নয়নের মার্কা ধানের শীষ। সাতক্ষীরার উন্নয়ন চাইলে অবশ্যই ধানের শীষ প্রতীক বিজয়ী করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে ইনশাল্লাহ বিএনপি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আর আমি এমপি নির্বাচিত হলে আমার কাছে যেতে কোন নেতা ধরা লাগবেনা।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, দেবহাটা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা প্রমুখ।

এসময় জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামাল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা