বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরানে হামলার পরিকল্পনা, সম্মতি আদায়ে সৌদিকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র?

ইরানে হামলার পরিকল্পনা এগিয়ে নিতে এবার সৌদি আরবের সমর্থন আদায়ের জোর তৎপরতা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ লক্ষ্যেই সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বর্তমানে ওয়াশিংটন সফর করছেন।

মধ্যপ্রাচ্যের সূত্রগুলো বলছে, উপসাগরীয় দেশগুলো এই অঞ্চলে নতুন করে সংঘাত এড়াতে কূটনীতির ওপর জোর দিচ্ছে। তবে ওয়াশিংটন রিয়াদকে সামরিক পন্থায় সায় দেওয়ার জন্য রীতিমতো চাপ প্রয়োগ করছে।

খবর পাওয়া গেছে, মার্কিন কর্মকর্তারা সৌদি প্রতিরক্ষামন্ত্রীকে আশ্বস্ত করার চেষ্টা করছেন নির্দিষ্ট কিছু লক্ষ্যে হামলা চালালে তা মূলত ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ককে দুর্বল করবে। এতে দীর্ঘমেয়াদে সৌদি আরবের জন্যই ভালো হবে। বিনিময়ে ট্রাম্প প্রশাসন রিয়াদকে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার একগুচ্ছ প্রতিশ্রুতিও দিচ্ছে। তবে সৌদি আরব এবং তার প্রতিবেশী দেশ ওমান, কাতার ও তুরস্ক এই মুহূর্তে যুদ্ধের চেয়ে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান খুঁজছে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে। একদিকে ওয়াশিংটনের সাথে তাদের কৌশলগত মিত্রতা, অন্যদিকে ইরানের সাথে বর্তমানের স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার তাগিদ। ২০১৯ সালে আরামকো তেল শোধনাগারে হামলার তিক্ত অভিজ্ঞতা রিয়াদ এখনো ভোলেনি। তাই নতুন কোনো হামলার ফলে যদি ইরান বা তাদের সমর্থিত হুথি বিদ্রোহীরা পুনরায় সৌদি আরবে পাল্টা হামলা চালায়, তবে তা দেশটির অর্থনৈতিক লক্ষ্য ও বিনিয়োগ পরিস্থিতি বড় ধাক্কা খেতে পারে।

সূত্র: মিডলইস্ট আই

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান