মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জজ কোর্টে কর্মচারীদের কলম বিরতি ও বিক্ষোভ

প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জজ কোর্টের কর্মচারীবৃন্দের কলম বিরতি, মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত হয়ে আসছেন। বারবার দাবি জানানো সত্ত্বেও এখন পর্যন্ত প্রস্তাবিত পে-স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার পরিচালনা করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। তাই অবিলম্বে প্রস্তাবিত পে-স্কেলের গেজেট প্রকাশ করে তা কার্যকর করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। সংক্ষিপ্ত সমাবেশে জানানো হয়, দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মো. শাহিন ইকবাল, জয় চৌধুরী, জেপি পেশকার, সাহিদুর রহমান, মুহিদুল ইসলাম, ফয়সাল কবির, আব্দুল আলিম, বাবলু, নাজমুল, কালুসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মচারীরা।

কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত কলম বিরতি পালন করা হয় এবং পরে কোর্ট চত্বরে একটি মিছিল বের করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সাতক্ষীরার কৃতি সন্তান এবং সাংবাদিকতা জগতের পরিচিত মুখ সাইদুর রহমান সম্প্রতি ভারতস্থবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • সাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা
  • ‘হাসিমুখে ফল উৎসব’-প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা
  • সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবি’র অভিযানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল জব্দ
  • সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত