বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-২ আসন ঘুরে দোয়া নিচ্ছেন আশু, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে ভোটের মাঠে তৎপর জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। ঘোনা ও আলিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগে মানুষের কাছে উন্নয়নের অঙ্গীকার তুলে ধরেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ঘোনা বাজার, ছনকা বাজার, মহাদেবনগর এবং মোবারকের মোড় এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক এমপি আশু। এরপর আলিপুর ইউনিয়নের ভাড়ূখালী বাজারেও গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে মোবারকের মোড়ে দাঁড়িয়ে এলাকার বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কুশল বিনিময় করেন আশু। এ সময় তিনি তাদের দোয়া ও আশীর্বাদ গ্রহণ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। ভোটারদের হাতে তুলে দেন উন্নয়নের প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট।

আশরাফুজ্জামান আশু বলেন, আমি শুধু ভোট চাইতে আসিনি। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে এসেছি। এই জনপদের উন্নয়নে আমার স্পষ্ট পরিকল্পনা আছে। আপনারা পাশে থাকলে ঘোনা-আলিপুরসহ সদর–দেবহাটাকে আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তুলব।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সহ-সভাপতি আব্দুস সালাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সাদেক, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাতুল করিম পিটুল, সাবেক পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি ও সাধারণ সম্পাদক আবু তাহের, শ্রমিক পার্টির আহ্বায়ক মাগফুর রহমান, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আমিনুর রহমান ফিরোজ, জেলা তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়েমুজ্জামান পাভেল, সরকারি কলেজ ছাত্রসমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত, জেলা যুব সংহতির সহ-সভাপতি শেখ সেলিমসহ স্থানীয় ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন