মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কলারোয়ায় মৃদু ভূমিকম্প, ভোরে কেঁপে ওঠে ঘরবাড়ি

মৃদু ভূমিকম্পে কাপলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেষ জেলা সাতক্ষীরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উপজেলা কলারোয়া।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ বাসার ভেতর কেঁপে ওঠে। পরে বিষয়টি বুঝতে পারেন এটি ভূমিকম্প। ভোরে হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয় যায়নি।

সাতক্ষীরা জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত।

ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সাতক্ষীরার কৃতি সন্তান এবং সাংবাদিকতা জগতের পরিচিত মুখ সাইদুর রহমান সম্প্রতি ভারতস্থবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা