কলারোয়ায় দাঁড়িপাল্লা ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ১১ দলীয় জোটের গণসংযোগ


কলারোয়ায় দাঁড়িপাল্লা ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ১১ দলীয় জোটের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা নায়েবে আমির প্রফেসর আব্দুর রাজ্জাক, এনসিপির সাতক্ষীরা জেলার প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান বুলু, প্রধান সমন্বয়কারী সদস্য সিএম নাজমুল ইসলাম, উপজেলা নায়েবে আমির অধ্যাপক হাফিজুর রহমান, উপজেলা কার্যকরী পরিষদের সদস্য মাওলানা কুরবান আলী, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আমির মশিউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রশক্তির আহ্বায়ক হাবিবুল হাসান রুমন, জাতীয় শ্রমিক শক্তি সাতক্ষীরা জেলা শাখার শেখ আল ইমরান এবং জাতীয় যুব শক্তি সাতক্ষীরা জেলার সিনিয়র সংগঠক মিজানুর রহমানসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতাকর্মীরা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

