বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর বালিকা বিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে শোক, শ্রদ্ধা আর আগামীর শপথের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস।
দিবসের শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণে বেজে ওঠে সেই চিরচেনা সুর— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বিদ্যালয়টিতে ​জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
শিক্ষক ও শিক্ষার্থীদের পোশাকে ছিল শোকের কালো ব্যাজ।
এরপর নগ্ন পদযাত্রায় একে একে সবাই সমবেত হন শহীদ মিনারের পাদদেশে। স্কুলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন:

​”একুশ মানে মাথা নত না করা। আমাদের মেয়েরা যেন কেবল পাঠ্যবইয়ে নয়, বরং হৃদয়ের গহীনে একুশের চেতনাকে লালন করে। এই ভাষা দিবসের মাহাত্ম্য তখনই সার্থক হবে, যখন আমরা প্রতিটি ক্ষেত্রে শুদ্ধ বাংলার চর্চা বজায় রাখতে পারব।”

​সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মহান একুশের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল। স্মৃতিচারণ ও আলোচনা অংশ নেন সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, গীতা রানী সাহা, খালেদা খাতুন, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, আজহারুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, কনক কুমার ঘোষ, হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ প্রমুখ।

​অনুষ্ঠানের শেষ ভাগে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন