বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে এই মোজতবা খামেনি?

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন দ্বিতীয় পুত্র সাইয়্যেদ মোজতবা খামেনি। রোববার (৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

৮৮ সদস্যের আলেম পরিষদ বা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ এক বিবৃতিতে জানিয়েছে, একটি ‘নির্ণায়ক ভোটের’ মাধ্যমে ৫৬ বছর বয়সী এই ধর্মীয় নেতাকে ইরানের নতুন ‘সুপ্রিম লিডার’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানিয়েছে পরিষদ।

কে এই মোজতবা খামেনি?
খামেনিপুত্র মোজতবা কয়েক দশক ধরে ইরানের ক্ষমতার অন্দরমহলে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত হলেও তিনি বরাবরই জনসমক্ষে আসা এড়িয়ে চলতেন।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে খামেনির বাসভবনে চালানো সেই প্রাণঘাতী হামলায় মোজতবার মা, স্ত্রী এবং এক বোনও নিহত হয়েছেন। তবে হামলার সময় উপস্থিত না থাকায় মোজতবা প্রাণে বেঁচে যান।

তিনি এতটাই অন্তরালে থাকতেন যে, অনেক ইরানি নাগরিক এর আগে কখনো তার কণ্ঠস্বরও শোনেননি। তিনি কখনোই কোনো জনসভা বা জুমার খুতবায় অংশ নেননি।

দীর্ঘদিনের প্রভাব
মোজতবা খামেনি বহু বছর ধরে তার বাবার ঘনিষ্ঠ ক্ষমতাকেন্দ্রে কাজ করেছেন, বিশেষ করে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়।

বিশ্লেষকদের মতে, তার ক্ষমতায় আসা ইরানের রাজনৈতিক কাঠামোয় ডানপন্থি গোষ্ঠীগুলোর প্রভাব এখনো শক্তিশালী থাকার ইঙ্গিত দেয়। এর ফলে স্বল্পমেয়াদে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সমঝোতার সম্ভাবনা কমে যেতে পারে।

বিতর্ক ও অভিযোগ
গত দুই দশকে ইরানের বিরোধী গোষ্ঠী এবং কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক অভিযোগ করেছেন, মোজতবা খামেনি দেশটির বিক্ষোভ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশেষ করে ২০০৯ সালের গ্রিন মুভমেন্টের সময় নির্বাচনে কারচুপি ও বিক্ষোভ দমনে আধাসামরিক বাহিনী ব্যবহারের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ তিনি প্রকাশ্যে কখনো স্বীকার করেননি।

ধর্মীয় পদবী ও আইনি মারপ্যাঁচ
মোজতবা বর্তমানে একজন ‘হুজ্জাতুল ইসলাম’ বা মধ্যম সারির আলেম। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ নেতা হতে হলে ‘আয়াতুল্লাহ’ পদবী থাকা প্রয়োজন। তবে ১৯৮৯ সালে তার পিতার ক্ষেত্রেও একই সংকট তৈরি হলে আইন সংশোধন করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, মোজতবার ক্ষেত্রেও একই পথ অবলম্বন করা হবে।

সূত্র: আল-জাজিরা

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে তার বিস্তৃত ওবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
  • রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ