শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও ইয়াতিম খানায় শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে সাতক্ষীরা সদরের মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও ইয়াতিম খানায় শিক্ষক ও হাফেজ পড়ুয়া শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে। আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগে ১০ মার্চ ২০ রমজান মঙ্গলবার সকাল ৯টায় মাদ্রাসা চত্ত্বরে ইয়াতিম খানার শিক্ষক ও হাফেজ পড়ুয়া শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করেন আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও ইয়াতিম খানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মো. আছগর আলী, সহাকারী সুপার মাওলানা মো. সাব্বির হুসাইন, সহকারি শিক্ষক হাফেজ মো. আফজাল হোসেন। এসময় ইয়াতিম খানার শিক্ষকসহ হাফেজ পড়ুয়া ১০ জন শিশুর মাঝে নতুন পোষাক হিসেবে পাঞ্জাবী-পাজামা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জাকাতের হক আদায় করতে মাগুরা-তালতলা আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স, ইয়াতিম খানা ও হাফেজ পড়ুয়া শিশুদের উন্নয়নে পবিত্র রমজান মাসে সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা