সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন এখন আইনজীবী, যোগ দিলেন জজ কোর্টে

সাতক্ষীরার তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন এবার আইন পেশায় যুক্ত হয়েছেন। দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতা করার পর এবার তিনি আইনজীবী হিসেবে নতুন পথচলা শুরু করলেন।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সাতক্ষীরা জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে যোগদান করেন। এর আগে রোববার (১৫ মার্চ ২০২৬) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে পরীক্ষার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ বিপ্লব।

জানা গেছে, দীর্ঘদিন সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অসংগতি ও অসহায় মানুষের কথা তুলে ধরেছেন এসএম বিপ্লব হোসেন। এবার ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের আইনি অধিকার রক্ষায় সরাসরি ভূমিকা রাখতে আইন পেশায় যুক্ত হলেন তিনি।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সাতক্ষীরা ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। অধ্যবসায়, মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ পান।

২০১১ সালে সাতক্ষীরা থেকে সম্প্রচারিত রেডিও নলতায় যোগদানের মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের সূচনা। এরপর সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক পত্রদূতে কাজ করার পাশাপাশি তিনি দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অনুসন্ধানী প্রতিবেদন ও লেখনী ইতোমধ্যে জেলার সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছে।

আইন পেশায় যুক্ত হওয়া প্রসঙ্গে অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন বলেন, আমি সবসময় সত্য ও ন্যায়ের পাশে থাকতে চেয়েছি। সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরেছি, আর এখন আইনজীবী হিসেবে মানুষের আইনি সহায়তা দিতে চাই। নির্যাতিত ও বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারলে সেটিই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।

তিনি আরও বলেন, এই অবস্থানে পৌঁছাতে পরিবার, শিক্ষক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা পেয়েছি। সকলের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আইন পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রেও তার পথচলা অব্যাহত থাকবে বলে জানান তিনি। ন্যায়, সত্য ও মানুষের কল্যাণকে সামনে রেখে দুই ক্ষেত্রেই দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন।

সফলতা কামনা করে প্রেসক্লাবের বিবৃতি

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এসএম বিপ্লব হোসেন বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এবং সাতক্ষীরা আদালতে অনুশীলন শুরু করেছেন। তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন,সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার,অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার।

একই রকম সংবাদ সমূহ

উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব মোকাবিলা, উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত

​বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধ এবং শিক্ষা সহায়তা কার্যক্রম বেগবান করার অঙ্গীকার নিয়েবিস্তারিত পড়ুন

মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দত্তবাগ এলাকায় আজিজুলের চায়ের দোকানকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
  • বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করলেন মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক
  • ​ক্রয়কৃত জমি নিয়ে অপপ্রচার : সাতক্ষীরায় পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ, দ্রুত শাস্তির দাবি
  • ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মত বিনিময় সভা