বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এনটিভির জিন্নাহ’র ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা

সাংবাদিক এসএম জুলফিকার আলী জিন্নাহ’র ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতি

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও এনটিভির জেলা প্রতিনিধি এসএম জুলফিকার আলী জিন্নাহ’র ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ,একই সাথে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন,সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার,অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার।

এনটিভির জিন্নাহ’র ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নিন্দা

এনটিভির জেলা প্রতিনিধি জুলফিকার আলী জিন্নাহর ওপর সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিস সিন্ডিকেটের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।

সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিদাতারা হলেন- সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি ও বাংলাদেশের খবরের আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ও এখন টিভির আহসানুর রহমান রাজীব, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা টাইমস এবং দ্য ডেইলি ক্যাম্পাসের মো. হোসেন আলী, নির্বাহী সদস্য (অর্থ) মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, সদস্য বৈশাখী টিভির শামীম পারভেজ, কালের কণ্ঠের মোশারফ হোসেন, প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জি, বাংলাট্রিবিউন ও ঢাকাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, গ্লোবাল টিভির রাহাত রাজা, যুগান্তরের মোজাহিদুল ইসলাম, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, দ্য এডিটরসের রিজাউল করিম, রানারের শহীদুজ্জামান শিমুল, খবরের কাগজের নাজমুস সাহাদাৎ জাকির, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, ভয়েস অব টাইগারের মিলন রুদ্র, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, বাংলানিউজের তানজির কচি, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয় প্রমুখ।

সাংবাদিক জিন্নাহ’র ওপর বর্বরোচিত হামলার ঘটনায় সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের নিন্দা

সাতক্ষীরা: সাতক্ষীরার সদর সাব-রেজিস্ট্রি অফিসে সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করায় এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ’র ওপর বর্বরোচিত হামলার ঘটনায় সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করছে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক জিন্নাহকে পিটিয়ে অজ্ঞান করা এবং জমির মালিককে আটক রাখা স্বাধীন সংবাদ পরিবেশ ও সাধারণ নাগরিকের অধিকারকে সরাসরি হুমকির মুখে ফেলে।

নেতৃবৃন্দ অভিযোগকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, অন্যথায় সাতক্ষীরার সাংবাদিক সমাজ ও নাগরিক অধিকার রক্ষায় আরও কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।

বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের উপদেষ্টা বরুণ ব্যানার্জি, সভাপতি মশিউর রহমান ফিরোজ, সহসভাপতি আকরামুল ইসলাম ও আব্দুল মমিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস.এম তৌহিদুজ্জামান, সদস্য বিপ্লব হোসেন, রাহাত রাজা, মো. হোসেন আলী, ইব্রাহিম খলিল, কিশোর কুমার, সাইদুল বাশার, হাবিবুর রহমান সোহাগ, এমডি রায়হান সিদ্দিকী, ইয়ারুল ইসলাম,আলি মুক্তাদা হৃদয়, গাজী হাবিব, মিলন রুদ্র, মোঃ জাহাঙ্গীর হোসেন, আবু সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আতঙ্কেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা