শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দেবহাটায় ইজারা নেওয়া জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার এক ঘের ব্যবসায়ির ইজারা নেওয়া খলিশাখালী মৌজায় ১৯৯ বিঘা জমি সন্ত্রাসী কর্তৃক অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে।

রোববার (১৯ এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ইজারা নেওয়া ঘের উদ্ধারের দাবি জানিয়েছেন দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত আবুল কাশেম ঢালীর ছেলে মোঃ আহছান উল্লাহ ঢালী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি গাজীরহাট বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিভিন্ন ব্যবসার মধ্যে দেবহাটার পারুলিয়া ইউনিয়নের খলিশাখালী মৌজায় ১৩২০ বিঘা জমির একটি জলাকার, চার জন অংশিদারিত্বে বিগত ২০২২ সাল থেকে মাছ চাষ করিয়া আসছিলাম। কিন্তু ২০২৩ সালে আওয়ামীলীগের ছত্রছায়ায় ভূমিহীন নামধারী ভূমিদস্যুরা ঘেরটি দখল করে নেয়। ২০২৪ সালে আমরা সকল অংশিদারগণ সম্মিলিত ভাবে ভূমি দস্যুদের কবল থেকে ঘেরটি উদ্ধার করি। প্রতিমধ্যে আমার অংশিদার সথিপুর গ্রামের মৃত সালামতুল্লাহ গাজীর ছেলে আব্দুল আজিজ গং আমার সাথে প্রতারণা করে কয়েকজন জমির মালিকের নিকট থেকে নতুন করে চুক্তিবদ্ধ হয়। বিষয়টি জানার পর আমিও কয়েকজন জমির প্রকৃত মালিকের নিকট থেকে ১৯৯ বিঘা জমি নতুন করে ২০২৬ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত লীজের চুক্তিপত্র করি। কিন্তু আব্দুল আজিজ দেবহাটা বিএনপির শীর্ষ দুইজন নেতার ছত্রছায়ায় আমার লিজকৃত জমি সন্ত্রাসীদের দ্বারা জোর পূর্বক দখল করে রেখেছে। বিনিময় আজিজ গংরা বিএনপির কথিত ওই নেতাকে ২০০ বিঘা এবং সন্ত্রাসীদের ৩০০ বিঘা ও জামায়াত নেতাদের মুখ বন্ধ রাখার জন্য স্থানীয় দুই তিনজন জামায়াত নেতাকে ১১২ বিঘা জমি অবৈধভাবে ভোগদখল করার সুযোগ করে দিয়াছে। অথচ এদের কারো বৈধভাবে লীজের কোন কাগজপত্র নেই।

তিনি বলেন, এই এলাকায় এমন অনেক জমির মালিক আছে, যাদের অল্প অল্প জমি এবং এটাই তাদের মূল সম্পদ। কিন্তু এই সন্ত্রাসী বাহিনীর দাপটে তারা তাদের নিজ জমিতে প্রবেশ করতে পারছে না। ওই এলাকায় অবস্থানকারি সন্ত্রাসীদের নামে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। কিন্তু প্রশাসনের নজর ফাঁকি দিয়ে তারা বহাল তবিয়তে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

আহছান উল্লাহ ঢালী আরো বলেন, আমি আমার লীজকৃত জমি বুঝে পাওয়ার জন্য দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ একাধিকবার অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সমাধানের জন্য সালিশ বৈঠক করলেও সন্ত্রাসী আব্দুল আজিজ ও তার পোষা নেতাদের কারণে সমাধান হয়নি। বিষয়টি নিয়ে এলাকায় খোঁজ খবর নিলে সত্যতা জানা যাবে।

তিনি লীজকৃত ১৯৯ বিঘা জমি যাতে শান্তিপূর্ন পরিবেশে ভোগদখলে যেতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন