মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ

উপকূলীয় সাতক্ষীরার জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে শিশু ও যুবদের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলাভিত্তিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (SPiRiT) প্রকল্প। খেলাধুলার মাধ্যমে শিশু ও কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন মাঠে শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে এবং সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশন (SDC) ও অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ORF)-এর অর্থায়নে বাস্তবায়িত এ কার্যক্রমের অংশ হিসেবে গোবরদাড়ী জিফুলবাড়ি স্কুল মাঠ এবং ফিংড়ী ইউনিয়নের এল্লারচর আবাসন দুর্গা মন্দির মাঠে শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু।
তিনি শিশু ও যুবদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতা গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। নিয়মিত খেলাধুলা শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, শৃঙ্খলাবোধ শেখায় এবং সহিংসতা ও ঝুঁকিপূর্ণ আচরণ থেকে দূরে রাখতে সহায়তা করে। তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের শিশুদের বিকাশে নিরাপদ খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি উভয় মাঠ পরিদর্শন করেন এবং শিশু ও যুবদের হাতে জার্সি তুলে দেন। এসময় উপস্থিত শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শিশু ও যুবদের অংশগ্রহণ বৃদ্ধি করার পাশাপাশি যুব নেতৃত্বভিত্তিক উদ্যোগ গড়ে তুলতে SPiRiT প্রকল্প কাজ করছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা শিশু ও যুবদের সক্ষমতা বৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং একটি সহায়ক ও নিরাপদ পরিবেশ তৈরিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলার ০৫টি উপজেলার ১৫টি ইউনিয়নে বাস্তবায়িত SPiRiT প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশু,যুব ও নারী দের অংশগ্রহণে নিয়মিত খেলাধুলার সেশন, জীবন দক্ষতা উন্নয়ন কার্যক্রম, নেতৃত্ব বিকাশ এবং সুরক্ষাবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী