কলারোয়ায় বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত


কলারোয়ায় বিএনপি নেতা প্রয়াত মাহফুজুর রহমান সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
রোববার আছরের নামাজের পর কলারোয়া পৌরসভাধীন ঝিকরা জামে মসজিদে প্রয়াত মাহফুজুর রহমান সাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনার গাড়িবহর মামলায় কারাগারে একপ্রকার বিনা চিকিৎসায় মৃত্যুবরণকারী নেতা মাহফুজুর রহমান সাবুর স্মৃতিচারণ করে দোয়ানুষ্ঠানপূর্ব বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মরহুমের বড় ভাই সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আখলাখুর রহমান শেলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মেয়ে হাকিম সবুজ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, যুবদল নেতা আলতাফ হোসেন, আশরাফুজ্জামান বাবু, মরহুমের ভাই মজনুর রহমান ও কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু।
আরও উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, মরহুমের পুত্র ছাত্রদল নেতা কাইফুর রহমান সৈকত, ছাত্রদল নেতা আকিবুর রহমান আকিবসহ মহল্লাবাসী মুসল্লিগণ।
প্রয়াত মাহফুজুর রহমান সাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাহবুবুর রহমান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার কলারোয়ায় বৃক্ষরোপণ অভিযানেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাবিস্তারিত পড়ুন

