তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক


তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক ময়নুল ইসলাম। শিক্ষক নেতা হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি শেখ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক সজীবুদ্দৌলা, কোষাধ্যক্ষ পদে অজয় কুমার দাস, প্রধান শিক্ষক মানিক চন্দ্র নাথ, আব্দুস সামাদ, মোবারক হোসেন, সাইদুল ইসলাম বাবলু, গাজী জাহিদুর রহমান, মোঃ সাকির হোসেন, মোঃ আবু তালেব, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক নাজনীন আক্তার কেয়া প্রমুখ। এ সময় আহবায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
সাতক্ষীরার তালায় মাদক, অনলাইন জুয়া ও দেহ ব্যবসার অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আলীবিস্তারিত পড়ুন

তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
তালা উপজেলা স্কাউটের নিজস্ব ৪তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন)বিস্তারিত পড়ুন

