মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে একটি সরকারি কবরস্থানের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। ভূমিহীন ও অসচ্ছল পরিবারের সদস্যদের মৃত্যুর পর দাফনের জন্য উপযুক্ত জায়গা না পাওয়ায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজগঞ্জ এলাকায় সরকারি কবরস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জমা দেওয়া রয়েছে। এ বিষয়ে বর্তমান রাজগঞ্জ বাজার কমিটিও একসময় উদ্যোগ গ্রহণ করেছিলেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো প্রকল্পটির বাস্তবায়ন না হওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, রাজগঞ্জে বহু ভূমিহীন ও নিম্ন আয়ের পরিবার বসবাস করে। তাদের অনেকের নিজস্ব কোনো জায়গা-জমি নেই। ফলে পরিবারের কোনো সদস্য মারা গেলে মরদেহ দাফনের জন্য উপযুক্ত স্থান খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে স্বজনদের বিভিন্ন ব্যক্তিদের কাছে ধর্ণা দিতে হয়, যা শোকাহত পরিবারের জন্য আরও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

রাজগঞ্জের একাধিক বাসিন্দা জানান, “মৃত্যু মানুষের জীবনের অবধারিত পরিণতি। কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পর তার শেষ ঠিকানা নিশ্চিত করতে যদি পরিবারকে দুশ্চিন্তায় পড়তে হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। রাজগঞ্জে একটি সরকারি কবরস্থান এখন সময়ের দাবি।”

স্থানীয় সমাজসেবক ও সচেতন নাগরিকদের মতে, জনসংখ্যা বৃদ্ধি এবং ভূমির সংকটের কারণে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই বিষয়টিকে মানবিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা হিসেবে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “সরকারি কবরস্থান প্রতিষ্ঠা করা হলে শুধু ভূমিহীন পরিবারই নয়, পুরো এলাকার মানুষ উপকৃত হবে। এটি একটি মৌলিক জনসেবামূলক অবকাঠামো। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।”
এলাকাবাসীর দাবি, সরকারি কবরস্থান স্থাপনের জন্য দ্রুত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক। তারা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

রাজগঞ্জবাসীর প্রত্যাশা, মানবিক এই সমস্যার স্থায়ী সমাধানে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং এলাকার সাধারণ মানুষের বহুদিনের দাবি বাস্তবে রূপ পাবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়বিস্তারিত পড়ুন

  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক