মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া


যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের দশআনী গ্রামের এক প্রবাসী যুবক মালয়েশিয়ায় আত্মহত্যা করেছেন। নিহত আলমগীর হোসেন (২৪) ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
জানা গেছে, মালয়েশিয়ার পেনাং শহরে অবস্থানরত আলমগীর হোসেন গত মঙ্গলবার রাতে যে রুমে থাকতো, সেই রুমে গলায় গামছা পেঁচানো ঝুঁলন্ত অবস্থায় মৃত পাওয়া যান। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে আলমগীরের বন্ধু ও সহকর্মী প্রবাসী রিপন হোসেন জানান, “কী কারণে আলমগীর এমন একটি পথ বেছে নিল, তা আমার জানা নেই। তার এই অকাল ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত।”
মরদেহ দেশে আনার বিষয়ে জানতে চাইলে রিপন হোসেন আরও জানান, স্থানীয় পুলিশ মরদেহটি নিজেদের হেফাজতে নিয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আলমগীর হোসেনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
যশোরের মনিরামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে স্থানীয় মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যেবিস্তারিত পড়ুন

যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে একটিবিস্তারিত পড়ুন

