শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জগন্নাথ মন্দির প্রাঙ্গনে ব্রহ্মরাজপুর রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে স্বপন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের নমিনি ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা তো সারাজীবন নৌকায় ভোট দিয়েছেন কিন্তু বিগত ১৭ বছরে এই মন্দিরের কেন উন্নয়ন হয়নি ? উন্নয়নের কথা বলে হিন্দুদেরকে ঠকানো হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ কথা দিচ্ছি আপনাদের মন্দিরের উন্নয়নসহ সবসময় অবশ্যই আপনাদের পাশে থাকবো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, অলোক কুমার তরফদার, ব্রহ্মরাজপুর জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ ভীম বন্ধু দাস কৃষ্ণদাস অধিকারী, কিরন্ময় সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব মোঃ আব্দুর রউফ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় জগন্নাথ মন্দির কমিটির সদস্য ও জগন্নাথ দেবের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কানাইলাল সাহা।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত