সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী

দেশে অতীতের মতো অন্ধকার ও দুঃসময় যাতে আবার ফিরে না আসে, সে বিষয়ে বিএনপির নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে যুবদল কর্মী মোহাম্মদ হারুনুর রশিদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী পুলিশ গুলি করে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করেছে। দেশে সেই অন্ধকার, দুঃসময় ও দুর্দিন যেন আবার না আসে, এটা মাথায় রেখে বিএনপির নেতা-কর্মীদের কাজ করতে হবে।’

হারুনুর রশিদের রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও একটি আদর্শের জন্য হারুন নিজের জীবন দিয়েছেন। তার দাবি, হারুন ব্যাংকের অর্থ পাচার বা পদ্মা সেতু ও মেট্রোরেলের অর্থ আত্মসাতের মতো কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে কথা বলতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন।

ফেনী জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। এতে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

স্মরণসভা শেষে হারুনুর রশিদের পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি ও আর্থিক সহায়তা তুলে দেন রিজভী। এ সময় তার স্ত্রী জোহরা আক্তার, বড় মেয়ে মাজেদা ও ছেলে তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কে গুলিবিদ্ধ হয়ে নিহত হন হারুনুর রশিদ। সেদিন বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ ও হরতালের সমর্থনে আয়োজিত মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। পরে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ হলে একপর্যায়ে গুলিবিদ্ধ হন হারুন। তার বয়স হয়েছিল ৩৫ বছর।

একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী