কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ


কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যানগাড়ি এবং পৌর সভা ও উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম এর সভাপতিত্বে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৫টি ভ্যান গাড়ি ও ৯ হুইল চেয়ার বিতরণ করেন।
এছাড়া কলারোয়া পৌরসভার সহযোগিতায় সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে আসা ব্যক্তিদের ব্যবহারের জন্য ১টি হুইলচেয়ার এবং প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৯টি হুইলচেয়ার বিতরণ করা হয়।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের জীবনযাত্রা সহজ করতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ডি সি মহোদয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন


