দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫


সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত চারজন পলাতক আসামি ও নিয়মিত মামলার একজন আসামিসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে দেবহাটা থানা পুলিশের এসআই সাহিদুল আলম, এসআই মোঃ জাকারিয়া শেখ, এসআই সোহাগ মিয়া, এসআই বেলায়েত হোসেন ও পিএসআই বিপ্লব মালাকারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে চারজন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দেবহাটার পূর্ব কুলিয়া গ্রামের দ্বীন আলী মোল্লার ছেলে গফফার মোল্লা, আতাপুর গ্রামের নুর আলী গাজীর ছেলে লতিফ গাজী (৫০), বড়শান্তা গ্রামের ফারুক সর্দারের ছেলে মোঃ ফেরদাউস (২৫) এবং পুষ্পকাটি গ্রামের মৃত মালেক গাজীর ছেলে মোঃ মনিরুল ইসলাম।
এদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সোয়া ৪ টায় পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি তমা সাহাকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে খুলনা মহানগরীর সিটি কলেজ তালতলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এসআই আহম্মদ আলী ও এএসআই মোঃ সাগর শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে শুক্রবার (৩০ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেবহাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ওবিস্তারিত পড়ুন

দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত
সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা ও বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল প্লাটফর্ম কিশোরীদেরবিস্তারিত পড়ুন


