সাংবাদিক তারেকুজ্জামান খানের দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম


দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এবং পলাশপোল খানপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান খান পায়ে গুরুতর আঘাত পেয়ে বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
জানা গেছে, গত ১২ নভেম্বর ২০২৬ সকালে বাসা থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে বাম পায়ে প্রচণ্ড আঘাত পান সাংবাদিক তারেকুজ্জামান খান। পরে তাঁকে চিকিৎসকের শরণাপন্ন করা হয়। বর্তমানে তিনি চিকিৎসক ডা. আসিফ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক তাঁকে নিজ বাড়িতে এক মাসের পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে, তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪)-এর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার উন্নতি ও দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তাঁরা তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মো. আব্দুল মতিন, মো. জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।
উল্লেখ্য, সাংবাদিক তারেকুজ্জামান খান তাঁর দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির (CCDB) ‘শক্তি প্রকল্প’-এর উদ্যোগে বিকল্প ও পরিবেশবান্ধব টেকসইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নবনিযুক্ত পিপি অ্যাড. আকবর আলীকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর-পিপি) অ্যাডভোকেট মো.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবসবিস্তারিত পড়ুন


