হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক


সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ডি.বি. ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ এনামুল হক। বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, পাঠদানের মান, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতেই তাঁর এ পরিদর্শন।
২৩ নভেম্বর, সোমবার দুপুরে বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে এসে তিনি প্রথমে বিদ্যালয়ের বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন। নথিপত্রের যথাযথ সংরক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি প্রতিদিন শিক্ষকদের নিয়মিত উপস্থিতি এবং শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকায় বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি বিশেষ সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ, পরীক্ষা কক্ষ ও বিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখেন। এ সময় শিক্ষার গুণগত মান আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে মনোযোগী করা এবং শিক্ষকদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।
পরীক্ষার কক্ষ পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন বিদ্যালয় পরিদর্শক এনামুল হক। পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থীরা জানায়, সারা বছর শ্রেণিকক্ষে শিক্ষকেরা যেসব বিষয় পড়িয়েছেন, সেখান থেকেই প্রশ্ন করা হয়েছে। ফলে তারা স্বাচ্ছন্দ্যে ও ভালোভাবে পরীক্ষায় অংশ নিতে পারছে। শিক্ষার্থীদের এমন ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ ছাড়া বিদ্যালয়ের শৌচাগার ও সার্বিক পরিচ্ছন্নতা ব্যবস্থা পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখায় শিক্ষার্থী ও পরিচ্ছন্নতাকর্মীদের প্রশংসা করেন।
পরিদর্শনের একপর্যায়ে আগামী শিক্ষাবর্ষগুলোতেও শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের প্রস্তুতকৃত প্রশ্নের মাধ্যমে পরীক্ষা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলের নেতৃত্বে শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা, নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখার কার্যক্রম পরিদর্শকের নজর কাড়ে। বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক পরিবেশের ধারাবাহিক উন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা বোর্ডের এমন আকস্মিক পরিদর্শন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে জবাবদিহি, দায়িত্বশীলতা ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জজ আদালত চত্বরে ক্যালেন্ডার বিক্রি করে জীবিকা নির্বাহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নাজমুল হুসাইন যোগদান করায় তাঁকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
২৩ নভেম্বব ২০২৬ অক্টোবর সকাল ১০টায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরার (এসবিজিএন) উদ্যোগেবিস্তারিত পড়ুন


