শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাহেব আলীসহ গ্রেপ্তার ২

দেবহাটায় থানা-পুলিশের বিশেষ অভিযানে এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ওরফে সাহেব আলী (৩৫) এবং একই উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মৃত মাওলা বক্স গাজীর ছেলে তুহিন রহমান (৪০)।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন নওয়াপাড়া ইউনিয়নের কামিনীবসু গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তবে তিনি বর্তমানে সাংবাড়িয়া এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার একটি আভিযানিক দল শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গত ২০২৪ সালের ২৯ আগস্ট দেবহাটা থানায় দায়েরকৃত একটি মামলার (মামলা নং-০৬) এজাহারনামীয় আসামি হিসেবে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

দেবহাটা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র পোশাক বিতরণ

দেবহাটায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র পোশাক বিতরণ করাবিস্তারিত পড়ুন

দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, রক্তের গ্রুপ জানলেন ৫৭৮ জন

‘রক্তের গ্রুপ জানি, জীবন বাঁচাতে প্রস্তুত থাকি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায়বিস্তারিত পড়ুন

দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করাবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
  • দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
  • দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান
  • দেবহাটায় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে নেটওয়ার্কিং সভা
  • দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  • দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
  • দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত
  • ‎সাইক্লোন শেল্টারের নকশায় মাঠ হারানোর শঙ্কা, দেবহাটায় সামাজিক মাধ্যমে সরব তরুণ সমাজ