বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে স্বভাব কবি বিপিন সরকারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইল পৌর সভার বাহিরডাঙ্গা গ্রামে জড়ো হতে শুরু করেন নানা শ্রেণি পেশার মানুষ। সকাল থেকেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাম ছাপিয়ে যায়।

বরেণ্যসকাল থেকেই স্বভাব কবি বিপিন সরকারের ৫ম মৃত্যুবার্ষিকী পালনে ভক্তবৃন্দসহ শোভাকাঙ্খিদের এমন ভিড়। কিছুক্ষণ পর ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধি চত্বর। স্বভাব কবি বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, স্মরণ সভা, কবির লিখিত অষ্টক ও ভাব গান পরিবেশন ইত্যাদি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন,স্বভাব কবি বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ডা. মায়া রানী বিশ্বাস।

বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক গোলক চন্দ্র বিশ্বাস, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুর্চ্ছনা সঙ্গীত নিকেতনের সভাপতি শামীমুল ইসলাম, সুবাস বিশাবাস, মহিতোষ সিংহ,কবি পূত্র বিজন বিশ্বাস প্রমুখ।

কবি বিপিন সরকার ৮টি কাব্যগ্রন্থ, ২০টি অষ্টক যাত্রপালা, ১৪টি পালা গান, এক হাজারের বেশি কবিতা, এক হাজার হালুই গান, ২০০ ধুয়া-বারাসিয়া গান লিখেছেন। তার রচিত অষ্টক গান, যাত্রাপালা, কবিতা হালুই গান, ধুয়া-বারাসিয়া গান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নৌকার মাঝি, কৃষাণ-কৃষাণীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

তিনি বাংলা ১৩৩০ সনের ৫ পৌষ নড়াইল পৌর সভার বাহিরডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ইংরেজি ২০১৫ সালের ২৭ নভেম্বর দেহ ত্যাগ করেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী