শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছী ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

‘মাদক, সন্ত্রাস, ইফটিজিং, বাল্যবিবাহ রোধ ও পুলিশের সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে’ কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছী ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বিট পুলিশিং কার্যক্রম ও কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনই অভিব্যক্তি প্রকাশ করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

মঙ্গলবার (২৮জুলাই) কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদের হলরুমে বেলা ১১টার দিকে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল।

ওসি আরো বলেন, ‘পুলিশি সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে কোন প্রকার হয়রানি, দুর্নীতি বা উৎকোচ আদান-প্রদান করা যাবে না। যদি কেউ এ ধরণের কার্যকলাপ করেন তবে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানোগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা কিভাবে পৌছানো যায় সেই বিষয়ে আলোকপাত করেন ওসি মুনীর।

কেঁড়াগাছি ইউনিয়ন বিট পুলিশিং (বিট নং-৫) এর দায়িত্বে থাকবেন এসআই সুবীর কুমার ঘোষ (০১৭৪৫৫৮৯৩৫৬), এএসআই আসলাম শিকদার (০১৭১৬৬২২০০৯) ও এএসআই সোহেল রানা (০১৭১২৯২৯২৬২)।

দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, কেঁড়াগাছী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কলারোয়া নিউজের খায়রুল আলম কাজল সরদার, সাংবাদিক আকবার আলী, ইউপি সচিব নূরুজ্জরামান, জামাত আলী, আতাউর রহমান, এসএম ফারুক হোসেন, আলমগীর হোসেন, সুমন হোসেন, ইমরান হোসেনসহ ইউপি সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্যরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত