বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোলাম রহমান ব্রাইটের কবিতা : ‘হিসাবের খাতা’

হিসাবের খাতা

গোলাম রহমান ব্রাইট

বর্ণিল সমারোহ মনে ধরে না বিষাদে এ মনটা কাঁদে
একাকী নিশিতে আনমনে হেঁটে পড়েছি ভীষণ খাঁদে।
নিষ্প্রভ জ্যোৎস্নায় বিরহীর ক্রন্দন অজস্র চিন্তার ফাঁদে
নীলাম্বরে উড়ে ঘনকালো মেঘ লুকোচুরি খেলে চাঁদে।
বিষণ্ণ মেঘে ম্রিয়মান জ্যোৎস্নারা মিশ্র অবয়বে হাসে
নিশুতির আঁধারে তপ্ত বিরহ মোর অশ্রু ধারায় ভাসে।

রিক্তের ভাবনা ব্যবচ্ছেদ হয়ে বিরূপ প্রতাপে জ্বলে
অধরা স্বপ্নগুলো গুমরে কেঁদে নিরব রোদনে চলে।
কণ্টকাকীর্ণ পথে চলতে গিয়ে রূদ্ধ হয়েছে এ চরণ
নির্ঘুম রাতের জাগ্রত এ তনু দুঃখকে করেছে বরণ।
মনের কার্ণিশের অবাঞ্ছিত মেঘ সরাতে এলো আশা
দৃশ্যপটে ভাসে জীর্ণ স্মৃতিরা লুণ্ঠিত এ মননের ভাষা।

ক্রমাগত ক্ষরিত তপ্ত লোনাজল ভাবাবেগে মলিন হলে
সমাগত জীবনে ব্যর্থ প্রদীপ;জোনাকিও আলোহীন চলে।
সুপ্ত মনের স্ফুরণে ঘটে যায় কত বিষাদে ভরা ব্যথা
অশ্রুর প্লাবনে ভিজে যায় বালিশ,ভিজে যায় কাঁথা।
তীর্যক যাতনায় একি প্রহসন! বিমোহিত মনের পাতা;
কবিতার পাণ্ডুলিপি স্পর্শের বাইরে,পড়ে থাকে হিসাবের খাতা।

কলমেঃ
ডা. গোলাম রহমান ব্রাইট
®নাবিহা ফ্যাশন হাউস, গ্রাম- ফরিদপুর,
থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত