বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘প্রধানমন্ত্রীর নিদের্শনায় পাটকল বন্ধ করেছি’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া বলেন, ‘বন্ধ হওয়া ২৫টি মিলে বছরে ১ হাজার কোটি টাকা লোকসান হতো। লোকসান থেকে বের হতে প্রধানমন্ত্রীর নিদের্শনায় এসব পাটকল বন্ধ করা হয়েছে।’

মঙ্গলবার বিকেলে (৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সভাকক্ষে ‘স্ট্রেংথেনিং অফ জুট ফাইবার ফর কম্পোজিট আ্যপ্লিকেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সচিব বলেন, আমরা মিলগুলো বন্ধ করেছি তাতে কারও কোনো সমস্যা হয়নি। সেজন্য একটি আন্দোলনও হয়নি। কেউ এখনও পর্যন্ত রাস্তায় নামেনি। কারণ সবাই তার ন্যায্য পাওনা বুঝে পেয়েছে।

তিনি বলেন, ৬৯ হাজার শ্রমিকদের মধ্যে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে ৫ হাজার কোটি টাকা বিতরণ করেছে। কোনো সমস্যা হয়নি। কারণ, কোনো প্রক্রিয়ায় দুর্নীতির ‘দ’ ছিল না।

তিনি আরও বলেন, সরকার ব্যবসা করবে না। এসব প্রতিষ্ঠান বেসরকারি খাতে দিয়ে দেয়া হবে। প্রধানমন্ত্রী সেজন্য একটি ব্যবস্থাপনা কমিটিকে দায়িত্ব দিয়েছেন।

এ সময় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বৈদেশিক মুদ্রা আয় কিংবা পরিবেশ রক্ষা যেটাই বলা হোক না কেন এখনও পাটের বিকল্প নেই। বরং বিমান, গাড়ি, বাড়ি, ডেকোরেশনে পাট ব্যবহার হচ্ছে। এখন পাটের সেই হারানো দিন ফিরে আসছে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবির সাবেক সভাপতি আবদুস সবুর, আইইবির বর্তমান সভাপতি নুরুল হুদা প্রমুখ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সহকারী অধ্যাপক ফোরকান সরকার।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ