শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভ্যাকসিনের প্রথম ট্রায়ালে সফল ইতালি, এক ডোজেই কার্যকারিতা

নতুন করোনা সংক্রমণের মধ্যে ভ্যাকসিন নিয়ে খুশির খবর দিলো ইতালি। দেশটির নিজেদের তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপ সফল হয়েছে। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকা সংরক্ষণ করা যাবে। একইসঙ্গে অন্য ভ্যাকসিনের যেখানে দুটি ডোজ লাগবে সেখানে এই ভ্যাকসিনের একটি ডোজ নিলেই হবে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইতালির ভ্যাকসিনের সবশেষ অবস্থা তুলে ধরেন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের চেয়ারম্যান লোকাতেল্লি। বলেন, তাদের নিজেদের তৈরি করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাকি দুই ধাপ সফলভাবে সম্পন্ন হলেই ভ্যাকসিন উৎপাদনে যাবে দেশটি।

দেশটির বিশেষায়িত স্পাল্লাজানি হাসপাতালের তৈরি এই ভ্যাকসিনের প্রধান বৈশিষ্ট্য হল মাত্র ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করার পাশাপাশি এই ভ্যাকসিন শরীরে একবার প্রয়োগ করলেই হবে। ইতালির রেইথেরা নামক প্রতিষ্ঠান ভ্যাকসিনটি তৈরি করবে।

প্রতিষ্ঠানটি জানায়, বছরে ১০ কোটি ভ্যাকসিন তৈরি করতে পারবে তারা। এ খবরে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

এদিকে ইতালিতে এরইমধ্যে প্রায় ২ লক্ষ ২২ হাজার মানুষের দেহে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৮২ হাজার মানুষ। মারা গেছেন ৭৬ হাজারের বেশি।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল