রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামি ২২ জানুয়ারি মনিরামপুরের রাজগঞ্জ হাইস্কুলে “প্লাটিনাম জুবিলি” অনুষ্ঠান

আগামি ২২ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ বৎসর পুর্তি উদযাপন উপলক্ষে “প্লাটিনাম জুবিলি” ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান হবে।

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- শিক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন, যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ মোঃ রহমতুল্যাহ।

এ অনুষ্ঠানে বিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে ২০২০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে এ বিদ্যালয় থেকে অবসরে যাওয়া ১৩জন শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হবে।

জানা গেছে- এ অনুষ্ঠান উপলক্ষে ২২ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা, সন্ধ্যার পর বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী ও বাইরে থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে “প্লাটিনাম জুবিলি” এক মিলন মেলায় পরিনতি হবে এজন্য বর্ণিল সাজে সাজানো হচ্ছে বিদ্যালয় ক্যাম্পাস।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত