শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই স্কুল ছাত্র

কলারোয়ার সোমবার সকাল ৯ টার দিকে বাড়ি থেকে বাজারে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্র।

তাদের একজন বড় খোরদো গ্রামের ইনতাজুল ইসলামের ছেলে পারভেজ (১৪) অপরজন একই গ্রামের আব্দুল আলীমের ছেলে হোসাইন (১৪)। বাড়ি থেকে খোরদো বাজারে আসার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খেজুর গাছের সাথে ধাক্কা খেয়ে ধানক্ষেতে পড়ে যায় তারা। অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা ধানক্ষেত থেকে তাদের তুলে স্থানীয় একটি ক্লিনিকে পাঠায়। অবস্থা গুরুতর হওয়ায় অ্যাম্বুলেন্স এর মাধ্যমে তাদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সেখানে একজন চিকিৎসায় সুস্থ হলেও চালক পারভেজ এর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর কুইন্স হাসপাতালে পাঠান। সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন