বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডিবি হাইস্কুলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কর্মশালা

সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ডি.বি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

জেন্ডার ভিত্তিক ন্যায়বিচারের প্রচার: পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ প্রকল্পের উদ্যোগে ব্রেকিং দ্য সাইলেন্স ও প্রতীকি যুব সংসদের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সহযোগিতা করে ব্র্যাক ও এনগেজিং মেন এন্ড বয়েজ নেটওর্য়াক (ইএমবি)।

ব্রেকিং দ্য সাইলেন্সের অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালার মূল তথ্যপত্র উপস্থাপন করেন প্রতীকি যুব সংসদের নির্বাহী প্রধান সোহানুর রহমান।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাকের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এএসএম আশরাফুল মাশরুদ।

আরো বক্তব্য রাখেন ব্র্যাক জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার মো. সেলিম মোল্লা, উজ্জল কুবি, ওসিসি’র প্রোগ্রাম আব্দুল হাই, ডি.বি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুর রহমান প্রমুখ।

কর্মশালায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য, অভিভাবক, সুরক্ষা এবং যুব গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সমন্বিত কর্ম-পরিকল্পনা গ্রহণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল