বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোভিড-১৯ সচেতনতামূলক প্রীতি ক্রিকেট ম্যাচ

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একাদশের শিরোপা জয়

কোভিড-১৯ সচেতনতামূলক প্রীতি ক্রিকেট ম্যাচে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিরোপা জয় করেছে। শুক্রবার(১২ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট খেলায় কলারোয়া ব্যাংকার্স ক্লাব বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একাদশ প্রতিযোগীতা করে।

টসে জিতে ব্যাংকার্স ক্লাব নির্ধারিত ১৫ ওভারে সব কয়টি ইউকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার মাহাফুজ ৩২ ও ব্যাংকার নজরুল ২২ রান করেন। জবাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একাদশ ব্যাট করতে নেমে ৬.৪ ওভারে ২ ইউকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে ডাক্তার আরিফ সর্বোচ্চ ৩৫ রান করেন। ফলে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একাদশ ৮ ইউকেটে ব্যাংকার্স ক্লাবকে পরাজিত করে শিরোপা জয়লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হযেছেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ম্যানেজার মাহফুজ। সেরা বোলার যৌথভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের মামুন ও ইসলামী ব্যাংকের রবিউল।

সেরা ব্যাটস ম্যান নির্বাচিত হয়েছেন ডাক্তার আরিফ। খেলাটি পরিচালনা করেন মাস্টার মাসউদ পারভেজ মিলন, মিজানুর রহমান ও তানভীর।

থারা ভাষ্যে ছিলেন, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার আব্দুল ওহাব মামুন ও জাহাঙ্গীর হোসেন। দর্শক পরিপূর্ণ মাঠে অতিথি হিসাবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, মেডিকেল অফিসার ডাক্তার কানিজ ফাতিমা, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, সোনালী ব্যাংক কর্মকর্তা সদরউদ্দিন, মিনিস্টার পার্ক ম্যানেজার আশরাফুজ্জামান ইসলাম সোহাগ, সাংবাদিক জুলফিকার আলী, সাংবাদিক আরিফ চৌধুরী, এন,আর,বি,সি, ইসলামী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্মকর্তাসহ অনান্য অতিথিবৃন্দ ও ক্রীড়া প্রেমী দর্শকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম