সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উত্তরণের ত্রাণ সহায়তা

সাতক্ষীরা তালায় করোনা ভাইরাসে মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরী ত্রাণ সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ।

রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ইউনাইটেড ওয়ে ও লিনডে কোম্পানীর সহযোগিতায় বে-সরকারী সংস্থা ‘উত্তরণ’ তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় ৪৩ পরিবারের মাঝে উক্ত ত্রাণ বিতরণ করে।

মাগুরা ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান।

মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, আওয়ামী লীগনেতা আব্দুল হান্নান, উত্তরণ কর্মকর্তা জাহিদ আমিন শাশ্মত, মোঃ সাজ্জাদ হোসেন, তীর্থ কুমার দেসহ লিনডে কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।

এ সময় প্রতিটি প্যাকেজে ২০ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ৩ পিস সাবান, ২ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১০ টি সার্জিক্যাল মাস্ক, ১০ টি কাপড়ের মাস্ক ও ২০ লিটারের একটি ঢাকনাসহ বালতি বিতরণ করা হয়।
অপরদিকে একইদিন উত্তরণের পক্ষ থেকে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের ৯২ পরিবারের মাঝে অনরুপ ত্রাণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান এড. প্রতাপ চন্দ্র রায়। এ সময় লিনডে কোম্পানীর প্রতিনিধি ও উত্তরণের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা